ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় শশীদল ৪নং ওয়ার্ড বিএনপি'র আলোচনা সভা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৬-০২-০৬ ০১:১৯:০১
ব্রাহ্মণপাড়ায় শশীদল ৪নং ওয়ার্ড বিএনপি'র আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় শশীদল ৪নং ওয়ার্ড বিএনপি'র আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ অপু খান চৌধুরী।।
 
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শশীদল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গঙ্গানগর এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শশীদল ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি পিয়ারুল ইসলামের সভাপতিত্বে এবং শশীদল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ওয়াসিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোরশেদ আলম।
 
সভায় বক্তারা বলেন, কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিন জসিমকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, বিএনপি বিজয়ী হলে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাজাহান সাজু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপু, শশীদল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মিন্টু, শশীদল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহবুবুর আলম, সদস্য সচিব সৌরভ সাগর ইউনুস, যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমাস সরকার, যুবদল সদস্য মোঃ সেলিম,  ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাজী সায়মন, শহিদুল ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পারভেজসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ