ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বানারীপাড়ায় উদয়কাঠীতে বিএনপি প্রার্থী সান্টুর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৬-০২-০৫ ২২:৩৬:৩৬
বানারীপাড়ায় উদয়কাঠীতে বিএনপি প্রার্থী সান্টুর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত বানারীপাড়ায় উদয়কাঠীতে বিএনপি প্রার্থী সান্টুর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত
রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বিএনপির প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর ধানের শীষ প্রতিকের সমর্থনে বানারীপাড়া উপজেলার উদয়কাঠীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বাদ মাগরিব উপজেলার উদয়কাঠী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বড়াল বাড়িতে 
এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত

জনাকীর্ণ এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ্ আলম মিঞা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রকি,সহ-সাংগঠনিক সম্পাদক জামাল রেজা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গির হোসেন,

তথ্য ও গবেষণা সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। এছাড়াও উদয়কাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ  বক্তৃতা করেন। বক্তারা এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের সুখী সমৃদ্ধশালী ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য দানবীর সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুকে বিজয়ী করার উদাত্ত আহবান জানান। ###

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ