ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​লালমনিরহাটের সব আসনে বিএনপির বিজয়ে আশাবাদী দুলু


আপডেট সময় : ২০২৬-০২-০৫ ২০:৫৭:৩৪
​লালমনিরহাটের সব আসনে বিএনপির বিজয়ে আশাবাদী দুলু ​লালমনিরহাটের সব আসনে বিএনপির বিজয়ে আশাবাদী দুলু
লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের প্রতিটি সংসদীয় আসনে বিএনপি বড় ব্যবধানে বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট-৩ (সদর) আসনের প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে চলা আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষ অবশেষে মুক্ত ও স্বচ্ছ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি নির্বাচনী এলাকায় টানা প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে এসেছে। সেই আন্দোলনের ফলেই আজ সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ ফিরে পেয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, লালমনিরহাট সদরসহ রংপুর বিভাগের সব আসনেই বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের বঞ্চনা ও অবহেলার জবাব দিতে মানুষ এবার প্রস্তুত। সাধারণ ভোটাররা তাদের রায় ধানের শীষ প্রতীকের পক্ষেই দেবে বলে তিনি বিশ্বাস করেন।
গণসংযোগকালে সকাল থেকে রাত পর্যন্ত তিনি বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন। এ সময় দলীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। সাধারণ মানুষের সমস্যা ও দাবিদাওয়া শোনেন এবং নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ