ঢাকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মণিরামপুরে ফুটবল মার্কার প্রার্থী কামরুজ্জামানের গণসংযোগে সাড়া, ভোটারদের মাঝে লিফলেট বিতরণ


আপডেট সময় : ২০২৬-০২-০৪ ২১:৪৩:০১
মণিরামপুরে ফুটবল মার্কার প্রার্থী কামরুজ্জামানের গণসংযোগে সাড়া, ভোটারদের মাঝে লিফলেট বিতরণ মণিরামপুরে ফুটবল মার্কার প্রার্থী কামরুজ্জামানের গণসংযোগে সাড়া, ভোটারদের মাঝে লিফলেট বিতরণ
 
 
আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ-
 
 
যশোর-৫ (মণিরামপুর) আসনে ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামান ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন।
গতকাল বিকেলে মণিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজার, সড়ক ও গ্রামীণ জনপদে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনী লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি ভোটারদের খোঁজখবর নেন এবং এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।
 
গণসংযোগকালে ব্যারিস্টার কামরুজ্জামান বলেন, “আমি দল-মতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের অধিকার ও এলাকার উন্নয়নের জন্য কাজ করতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে মণিরামপুরকে একটি আধুনিক ও মানবিক উপজেলায় রূপান্তর করবো।”
 
স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা এ সময় উপস্থিত থেকে তার পক্ষে প্রচারণায় অংশ নেন। গণসংযোগ কর্মসূচিকে ঘিরে বিভিন্ন স্থানে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয় এবং ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ