ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‎সাহেবের চরে বিএনপির উঠান বৈঠক ও নির্বাচনী অফিস উদ্বোধন


আপডেট সময় : ২০২৬-০২-০৩ ২১:৩০:৫০
‎সাহেবের চরে বিএনপির উঠান বৈঠক ও নির্বাচনী অফিস উদ্বোধন ‎সাহেবের চরে বিএনপির উঠান বৈঠক ও নির্বাচনী অফিস উদ্বোধন

 

মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:

‎কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের ২নং ওয়ার্ডে বিএনপি ও নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে সাহেবের চরে আনুষ্ঠানিকভাবে বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়।

‎মঙ্গলবার সন্ধ্যায় সাহেবের চর কমিউনিটি ক্লিনিক সংলগ্ন এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎উঠান বৈঠকে  ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাঞ্চন আকন্দের সভাপতিত্বে  উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ স্বপন আহমেদ এর সঞ্চালনায়
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শহীদুল্লাহ্ কায়সার শহীদ। তিনি তার বক্তব্যে দলীয় ঐক্য সুদৃঢ় করা ও গণতন্ত্র পুনরুদ্ধারে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, সিদলা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিক, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিটন মেম্বার, সিদলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল বাসার এবং হোসেনপুর উপজেলা নবীন দলের আহ্বায়ক সাইফুল ইসলাম প্রমূখ।

‎এছাড়াও ২নং ওয়ার্ড সাহেবের চর গ্রামের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবু বাক্কারসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


‎বৈঠকে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এলাকায় প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। বক্তারা দলীয় শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ