মুলাাদী প্রতিনিধিঃ
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুলাদী-বাবুগঞ্জ আসনে ধানের শীষের বিজয়ের লক্ষে মুলাদী পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্দ্যোগে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার সন্ধা ৭টায় পৌরসভার ৪নং ওয়ার্ডের হাওলাদার বাড়ীর বালুর মাঠে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে, মুলাদী-বাবুগঞ্জ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ¦ এ্যাড. জয়নুল আবেদীন বলেন, ধানের শীষের বিজয় হলে আমি আপনাদের স্বপ্ন পুরনে পাশে থাকবো,
তিনি আরও বলেন, মুলাদীতে কোন সন্ত্রাস কিংবা মাদক ব্যবসায়ীকে স্থান দেয়া হবে না। মুলাদী পৌরসভা বিএনপির আহবায়ক এনামুল হক ইনুর সভাপতিত্বে ও পৌরসভা ছাত্রদল আহবায়ক মোঃ সোহানুর রহমান সোহান হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন, মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আঃ ছত্তার খান, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল হোসেন, কেন্দ্রীয় যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ইউনুস আলী রবি, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আঃ রব খান, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক কাজী শাহ নেওয়াজ, উপজেলা বিএনপির যুগ্ন-
আহবায়ক জাহাঙ্গীর হোসেন কবিরাজ, মশিউর রহমান মাসুদ, পৌরসভা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান হাওলাদার, সিনিয়র যুগ্ন-আহবায়ক হাবিবুর রহমান সাবু হাওলাদার, যুগ্ন-আহবায়ক আনিসুর রহমান আলাল, কামাল হোসেন অপু মোল্লা, স্বপন হাওলাদার, জাকির হোসেন খান, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ন-আহবায়ক শাহ আলম হাওলাদার, রুহুল আমিন খান, পৌরসভা যুবদল আহবায়ক রফিকুল ইসলাম ঢালী, উপজেলা যুবদল সদস্য সচিব আরিফুর রহমান টিটু, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক রোকনুজ্জামান মোল্লা, সদস্য সচিব আবু জাহিদ মোল্লা, পৌরসভা স্বেচ্ছাসেবকদল আহবায়ক আফজাল হোসেন, সদস্য সচিব ইউনুস হাওলাদার, উপজেলা ছাত্রদল আহবায়ক মহিউদ্দিন ঢালী, পৌরসভা ছাত্রদল সদস্য সচিব কবির হোসেন মোল্লা, যুগ্ন-আহবায়ক হেমায়েত হাওলাদার। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপি নেতা আতিকুর রহমান মিরন, মিন্টু রাড়ী, শহীদ আকন, মহিউদ্দিন হাওলাদার, নাসির উদ্দিন ফরাজী, স্বপন রাড়ী, জামাল হাওলাদার, এনায়েত হাওলাদার, আজাহার সরদার, সোহেল বেপারী, তারেক হাসান রনি, ফজলে রাব্বী সহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।