ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে তারেক রহমানের আগমন উপলক্ষে মণিরামপুরে বিএনপির স্বাগত মিছিল


আপডেট সময় : ২০২৬-০২-০৩ ০১:০৪:০৪
যশোরে তারেক রহমানের আগমন উপলক্ষে মণিরামপুরে বিএনপির স্বাগত মিছিল যশোরে তারেক রহমানের আগমন উপলক্ষে মণিরামপুরে বিএনপির স্বাগত মিছিল
আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ- 
 
‎সোমবার(২ ফেব্রুয়ারী) যশোরে বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের আগমন উপলক্ষে মণিরামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজের নেতৃত্বে বিশাল এক স্বাগত মিছিল করেছে মণিরামপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
 
‎রবিবার বিকেলে স্বাগত মিছিলে অংশ নেই পৌর বিএনপির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মুক্তার হোসেন, পৌর যুবদলের আহব্বায়ক মোঃ আব্বাস আলী, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মোঃ অলিয়ার রহমান,পৌর ছাত্রদলের আহব্বায়ক মোঃ কামরুজ্জামান সহ বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
 
‎মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় হতে শুরু করে মণিরামপুর বাজারের প্রধান সড়কের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয়ের সামনে সোমবার যশোরে তারেক রহমানের সমাবেশে অংশ নেওয়ার বিষয়ে অবগত করে ছোট পরিসরে বক্তব্যের মধ্য দিয়ে শেষ করা হয়।
 
‎এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য উপজেলা বিএনপির সিঃ সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ বলেন, দেশনায়ক তারেক রহমানের সমাবেশে যশোরে আমরা সমাবেত হবো।এ সময় সর্বোচ্চ সংখ্যাক উপস্থিতির ইঙ্গিত দেন এ নেতা।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ