ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে রঘুনাথপুর মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের বার্ষিক হিফজুল কুরআন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৬-০২-০২ ২১:২১:৫১
কাউখালীতে রঘুনাথপুর মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের বার্ষিক হিফজুল কুরআন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত কাউখালীতে রঘুনাথপুর মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের বার্ষিক হিফজুল কুরআন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
 
কাউখালী প্রতিনিধি। 
 
পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের বার্ষিক হিফজুল কুরআন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় মাদ্রাসা কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত হয়।

অত্র কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক হাফেজ মোঃ সোলায়মান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, উপজেলা সমাজসেবা অফিসার মতিউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম হাওলাদার,  বীর মুক্তিযোদ্ধা মোঃ দুলাল হোসেন, সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি নজরুল ইসলাম তালুকদার, সমাজসেবক মোস্তাফিজুর রহমান, গোফরান উদ্দিন, সালাউদ্দিন লাভলুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ