পঞ্চগড়ে সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার হলেন সামুয়েল সাংমা
আপডেট সময় :
২০২৬-০২-০২ ১৮:২১:৫১
পঞ্চগড়ে সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার হলেন সামুয়েল সাংমা
মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় জেলায় কর্মরত সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) জনাব সামুয়েল সাংমা সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করায় তাকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিধান করানো হয়েছে।
অদ্য ০২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে পঞ্চগড় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ রবিউল ইসলাম, মহোদয় নবপদোন্নত অতিরিক্ত পুলিশ সুপার জনাব সামুয়েল সাংমার কাঁধে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ ফরহাদ হোসেন, পঞ্চগড়সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে নবপদোন্নত কর্মকর্তাকে অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার মহোদয় তার পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
পদোন্নতি প্রাপ্তিতে জনাব সামুয়েল সাংমা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও জনসেবায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স