ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকুরিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শহীদ ইকবালের গণসংযোগ ও পথসভা


আপডেট সময় : ২০২৬-০২-০২ ১৬:১৪:৪৫
ঢাকুরিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শহীদ ইকবালের গণসংযোগ ও পথসভা ঢাকুরিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শহীদ ইকবালের গণসংযোগ ও পথসভা
 
আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ- 
 
যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেনের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকুরিয়া ইউনিয়নের বিভিন্ন বাজার ও গ্রামে কলস মার্কার পক্ষে গণসংযোগ ও পথসভা করেন তিনি। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে তার পরিকল্পনার কথা তুলে ধরেন।
 
গণসংযোগকালে শহীদ ইকবাল বলেন, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
 
এ সময় তার সঙ্গে স্থানীয় সমর্থক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগ ও পথসভায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ