ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চাকরি মেলায় কুড়িগ্রামের ১০০ শিক্ষার্থী পেলো নিয়োগপত্র


আপডেট সময় : ২০২৬-০২-০২ ১৫:৫১:৫৮
চাকরি মেলায় কুড়িগ্রামের ১০০ শিক্ষার্থী পেলো নিয়োগপত্র চাকরি মেলায় কুড়িগ্রামের ১০০ শিক্ষার্থী পেলো নিয়োগপত্র
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
শিক্ষার্থীদের কর্মসংস্থান ও শিল্পখাতের সঙ্গে কার্যকর সংযোগ তৈরি করতে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
 
রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানটির নিজস্ব প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এতে চাকরিদাতা ৩০টি প্রতিষ্ঠান স্টল দিয়ে অংশগ্রহণ করে। তারা মেলায় ১০০ চাকরি প্রত্যাশীকে চাকরির নিয়োগপত্র প্রদান করে।
 
সেমিনারে কারিগরি শিক্ষার্থীদের জন্য চাকরির বাজার সম্পর্কে ধারণা প্রদান, দক্ষতা উন্নয়ন এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়ে আলোচনা করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
 
এ সময় চাকরি প্রত্যাশীদের জন্য একটি প্যানেলও গঠন করা হয়। যাদের পরবর্তী সময়ে ধাপে ধাপে নিয়োগে অন্তর্ভুক্ত করা হবে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের পরিচালক (উপসচিব) খন্দকার মো. নাহিদ হাসান।
 
এছাড়া কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. তাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো. নাসির উদ্দিন।
 
আরও বক্তব্য দেন স্টেডফাস্ট কুরিয়ারের সিনিয়র এক্সিকিউটিভ (অপারেশন) আহসান হাবিব আহসান, পপার প্লাস কেব্‌লস লিমিটেডের টিভিইটি কনসালটেন্ট ও এমডি মো. তৌহিদুজ্জামান, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক পরিতোষ কুমার মণ্ডলসহ অন্যরা।
 
উল্লেখ্য, অনুষ্ঠানটি অ্যাসেট প্রকল্পের অর্থায়নে এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজন করে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট।
 
 
 
 
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ