ঢাকা , রবিবার, ২২ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে মাদারীপুর-৩ আসনের বিএনপির প্রার্থী খোকন তালুকদারের পাশে দাঁড়িয়েছেন মেজর (অব.) রেজাউল করিম রেজা


আপডেট সময় : ২০২৬-০২-০২ ১৪:০৭:৫৯
অবশেষে মাদারীপুর-৩ আসনের বিএনপির প্রার্থী খোকন তালুকদারের পাশে দাঁড়িয়েছেন মেজর (অব.) রেজাউল করিম রেজা অবশেষে মাদারীপুর-৩ আসনের বিএনপির প্রার্থী খোকন তালুকদারের পাশে দাঁড়িয়েছেন মেজর (অব.) রেজাউল করিম রেজা
 
আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :
 
আলোচিত মাদারীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকনকে অবশেষে আনুষ্ঠানিকভাবে কর্মী সমর্থক নিয়ে পাশে দাঁড়িয়েছে অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম রেজা।  রবিবার  (২ ফেব্রুয়ারি)  রাতে এ ঘোষণার মাধ্যমে তিনি ও তার কর্মী-সমর্থকরা খোকন তালুকদারের পক্ষে অবস্থান নেন।
 
সমর্থন ঘোষণাকালে মেজর (অব.) রেজাউল করিম রেজা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষের প্রার্থীর বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, আনিসুর রহমান খোকন তালুকদার নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
 
এ সময় উপস্থিত কর্মী-সমর্থকরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন এবং আসন্ন নির্বাচনে বিজয় নিশ্চিত করতে মাঠপর্যায়ে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অবশেষে মাদারীপুর-৩ আসনের বিএনপির প্রার্থী খোকন তালুকদারের পাশে দাঁড়িয়েছেন মেজর (অব.) রেজাউল করিম রেজা
 
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ