রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে শনিবার (৩১ জানুয়ারি) রাতে শ্রী গুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের মাতৃ সংঘ অনুষ্ঠানে মায়েদের সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর ২ আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমনের মা বীর মুক্তিযোদ্ধা শিক্ষা অনুরাগী ডাক্তার সুফিয়া খাতুন ও তার সহধর্মিনী সায়মা মঞ্জুর মতবিনিময় সভা করেন।
কেন্দ্রীয় আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডলের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পিরোজপুর ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আহমেদ মঞ্জুর সুমনের কন্যা ব্যারিস্টার সারা মঞ্জুর, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক শাফিউল আজম দুলাল,সিনিয়র যুগ্ম সাধারণ জিয়াউল হাসান লিকসন, উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ন আহবায়ক সৈয়দ বাহাউদ্দিন পলিন,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুনসহ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, পল্লব সিকদার। অনুষ্ঠানে বক্তারা বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে দেশ ও জনগণের পাশে থাকার সুযোগ করে দেন। সকল ধর্মের লোক বিএনপির কাছে নিরাপদ। সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই আমরা সবাই বাংলাদেশী।