আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ-
যশোরের মণিরামপুর উপজেলার পাচাকড়ি নয়াবাজার এলাকায় বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী, কলস প্রতীকের শহীদ ইকবালের নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।\\\
৩১ জানুয়ারী শনিবার বিকেলে নয়াবাজারের বিভিন্ন সড়ক ও বিপণিবিতান ঘুরে তিনি ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং নিজের নির্বাচনী ইশতেহার তুলে ধরেন। এ সময় তিনি বলেন, জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন।
গণসংযোগকালে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা কলস প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।