ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যানেল আই ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে নিযুক্ত হলেন সেলিম পারভেজ


আপডেট সময় : ২০২৬-০১-৩১ ২৩:৩১:৩৭
চ্যানেল আই ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে নিযুক্ত হলেন সেলিম পারভেজ চ্যানেল আই ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে নিযুক্ত হলেন সেলিম পারভেজ
নিজস্ব প্রতিবেদক
 
 
 
চ্যানেল আই ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে নিযুক্ত হলেন সেলিম পারভেজ

দৈনিক একুশে আলো পত্রিকার সম্পাদক ও টাইমস অব বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার, সিনিয়র সাংবাদিক সেলিম পারভেজ স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে নিযুক্ত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে চ্যানেল আই-এর পরিচালক (বার্তা) ও বিশিষ্ট সাংবাদিক শাইখ সিরাজ-এর হাত থেকে তিনি নিযুক্তি ও পরিচয়পত্র গ্রহণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর প্রধান নির্বাহী সম্পাদক জাহিদ নেওয়াজ খান জুয়েল, মাল্টিমিডিয়া প্রধান তারিকুল ইসলাম মাসুম, ন্যাশনাল ডেস্ক ইনচার্জ রাজিব আহম্মেদ, মহা-ব্যবস্থাপক (প্রশাসন) হেলাল খান, এইচ আর প্রধান জহির মুন্নাসহ বার্তা ও প্রশাসন বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

সাংবাদিক সেলিম পারভেজ ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত চ্যানেল আই-এর আশুগঞ্জ ও ভৈরব এলাকার আঞ্চলিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি মাছরাঙা টিভি ও দীপ্ত টিভির জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)-এর সাধারণ সম্পাদক এবং আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিজের নতুন দায়িত্বে তিনি সহকর্মী সাংবাদিক ও প্রশাসনের সকলের সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ