ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চারঘাটের পদ্মা নদীর চরে ভারতীয় মদ জব্দ


আপডেট সময় : ২০২৬-০১-৩১ ২৩:১৬:২২
চারঘাটের পদ্মা নদীর চরে ভারতীয় মদ জব্দ চারঘাটের পদ্মা নদীর চরে ভারতীয় মদ জব্দ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর চারঘাটে পদ্মার চর থেকে ভারতীয় মদ জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর মীরগঞ্জ বিওপি’র একটি টহলদল। 

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে পদ্মার চরে পিরোজপুর এলাকার একটি কলাবাগানে অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায় মাদক কারবারীরা। 

বিজিবি কর্তৃপক্ষ জানায়, জব্দকৃত মদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চারঘাট থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।

পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলেও জানায় বিজিবি।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ