ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​সিরাজদিখানে বিএনপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৬-০১-৩১ ২০:৪৮:০৯
​সিরাজদিখানে বিএনপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত ​সিরাজদিখানে বিএনপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

নাদিম হায়দার স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ ১ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৩১ জানুয়ারি সকাল ১০ টায় থেকে দিনব্যাপী লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী বাজার,কয়রাখোলা খিদিরপুর, গয়াতলা,রামানন্দন, কংসপুরা ভাষান চর এবং বিকেলে বালুচর ইউনিয়নের মোল্লাকান্দী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার,কুবুদ্ধি বাজার,খলিল মার্কেট,আল আমিন মার্কেট, বয়রাগাদী,কুমারখালি, খাসমহল নামাপাড়া এবং আলী মার্কেট এলাকায় এ গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ ১ আসেনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সহ সভাপতি ফারুক মেম্বার, সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন চৌধুরী,লতব্দী ইউনিয়ন বিএনপির আহবায়ক হাজ্বী নুর হোসেন,বালুচর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল লতিফ।

এছাড়াও দুই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ও নারী পুরুষসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ