এস কে মিন্টু, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর মির্জাগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৯ জানুয়ারি) বিকাল ৪ টায় কাকড়াবুনিয়ার সিংবাড়ী বাজার সংলগ্ন মাঠে উপজেলার ৪, ৫ ও ৬ নং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী-১ ( সদর, মির্জাগঞ্জ, দুমকি ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ( ধানের শীষ প্রতীক) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। তিনি জনসভায় প্রায় ঘন্টাব্যাপী গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক প্রফেসর মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি জাফর ইমাম সিকদার, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু মুন্সি, সাবেক সভাপতি আলহাজ্ব মো. আশ্রাফ আলী হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু, সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, সদস্য ফিরোজ আলম গোলদার, বিএনপি নেতা হাসিব তালুকদার প্রমুখ। এছাড়াও বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ জনসভা শুরু হওয়ার পূর্বেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মী ও হাজার হাজার জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জনসভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়।