ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন সর্ববৃহৎ নিয়ন্ত্রণহীন দল: আরিফুল ইসলাম


আপডেট সময় : ২০২৬-০১-২৯ ২০:২৩:০২
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন সর্ববৃহৎ নিয়ন্ত্রণহীন দল: আরিফুল ইসলাম তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন সর্ববৃহৎ নিয়ন্ত্রণহীন দল: আরিফুল ইসলাম
 
 
নিজস্ব প্রতিবেদক 
 
অব্যাহতভাবে দেশের বিভিন্ন জায়গায় নারীকর্মীদের উপরে হামলা ও হ্যারেজমেন্ট করছেন বিএনপি। গতকাল শেরপুরে জামায়াতের উপজেলা সেক্রেটারিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এই দলটির প্রতি কোন নিয়ন্ত্রণ নেই। নিজেরা নিজেরা ইতোমধ্যে আড়াই শতাধিক মানুষ হত্যা করে এখন বিরোধী দলের কর্মীদের হত্যা করার উৎসবে মেতে উঠেছে। তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি এখন সর্ববৃহৎ নিয়ন্ত্রণহীন দলে পরিণত হয়েছে।
 
আজ দুপুর ১২.০০ টায় উত্তরা বিএনএস সেন্টার থেকে জমজম টাওয়ার পর্যন্ত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেন উত্তরার সাধারণ ছাত্র জনতা। শেরপুরে জামায়াত নেতা হত্যা ও মা-বোনদের উপরে হামলার প্রতিবাদে আয়োজিত এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে সংহতি জানিয়ে এসব কথা বলেন ঢাকা-১৮ আসনের জামায়াত-এনসিপিসহ ১১ দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম। 
 
আরও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও তুরাগ মধ্য থানা নায়েবে আমীর জননেতা কামরুল হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তুরাগ থানার আহ্বায়ক নুর মুহাম্মদ, মুখ্য সংগঠক সরদার রিয়াদ। উত্তরখান থানার আহ্বায়ক নাবিল ব্যাপারী, আহমদ সামরানসহ উত্তরা ছাত্র নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ