ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের দাবি এনসিপি জামায়াত জোটের


আপডেট সময় : ২০২৬-০১-২৯ ১৭:১৩:১০
পঞ্চগড়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের দাবি এনসিপি জামায়াত জোটের পঞ্চগড়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের দাবি এনসিপি জামায়াত জোটের
 
মোঃ মোহন মিয়া স্টাফ রিপোর্টার পঞ্চগড় 
 
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়-১ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে বিক্ষোভ করছে এনসিপি জামায়াত সহ ১১ দলীয় জোট।
 
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছেন জোটের নেতাকর্মী ও সমর্থকরা। এর আগে গতকাল বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ করেন তারা। বিএনপি মনোনীত প্রার্থী নওশাদ জমিরের পক্ষে বিভিন্ন এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ব্যানার ও ফেস্টুন টাঙানো হলেও সেগুলো অপসারণে প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তারা। অন্যদিকে ১১ দলীয় জোটের প্রার্থী শাপলা কলি প্রতীকের ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলা হয়েছে।
 
এতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে দাবি করেন এনসিপি জামায়াত সহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। 
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দ্রুত বিএনপি প্রার্থীর অবৈধ ব্যানার ও ফেস্টুন অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। একই সঙ্গে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার পদত্যাগ দাবি করেন তারা। এ সময় এনসিপি নেতা শিশির আসাদ, বৈষম্যবিরোধী আন্দোলন পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী, জামায়াতে ইসলামীর নেতা নাসির উদ্দীন ও জয়নাল আবেদীনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
 
অপর দিকে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির জেলা অফিস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে আসতে থাকলে পুলিশ সেনাবাহিনীর সদস্যরা বাধা দিলে তারা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়।
 
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসক কার্যালয়ের আশপাশে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ