ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬ , ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ১২ কারাবন্দী পাচ্ছেন ভোট প্রদানের সুযোগ


আপডেট সময় : ২০২৬-০১-২৯ ১২:৫৬:১৮
কুড়িগ্রামে ১২ কারাবন্দী পাচ্ছেন ভোট প্রদানের সুযোগ কুড়িগ্রামে ১২ কারাবন্দী পাচ্ছেন ভোট প্রদানের সুযোগ
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম জেলা কারাগারে থাকা ১২ জন বন্দী তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। আদালতে দণ্ডিত না হওয়া এবং বিচারাধীন মামলায় আটক থাকায় এই বন্দীরা আইন অনুযায়ী ভোটার হিসেবে বিবেচিত হচ্ছেন।
 
কুড়িগ্রাম জেলা কারাগারে বর্তমানে থাকা বন্দীদের মধ্যে যাচাই-বাছাই শেষে ১২ জনের ভোটারের তথ্য সঠিক পাওয়া গেছে। তারা সংশ্লিষ্ট ভোটার এলাকায় নিবন্ধিত এবং আইনি কোনো বাধা না থাকায় ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন বলে ফেস দ্যা পিপল-কে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার এজি মামুদ।
 
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, বন্দীদের ভোটাধিকার নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটগ্রহণের দিন কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এসব বন্দীকে ভোট প্রয়োগের সুযোগ দেওয়া হবে। প্রয়োজনে পোস্টাল ব্যালট বা নির্ধারিত পদ্ধতিতে তাদের ভোট গ্রহণ সম্পন্ন করা হবে।
 
কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, যেসব বন্দী দণ্ডপ্রাপ্ত নন এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্ত, তাদের ভোটাধিকার আইনগতভাবে সংরক্ষিত। সেই অনুযায়ী কারাগারে থাকা এসব ভোটারের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
 
কারা কর্তৃপক্ষের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, বন্দীরাও দেশের নাগরিক। আইন যাদের ভোটাধিকার দিয়েছে, আমরা তা বাস্তবায়নে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করছি।
 
মানবাধিকারকর্মীরা বলছেন, বন্দীদের ভোটাধিকার নিশ্চিত হওয়া গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক বার্তা। এতে প্রমাণ হয় রাষ্ট্র সবার সাংবিধানিক অধিকার রক্ষায় সচেতন। 
 
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার ৪টি সংসদীয় আসনেই চলছে নির্বাচনী প্রস্তুতি। এর অংশ হিসেবে প্রান্তিক জনগোষ্ঠী, চরাঞ্চলবাসী ও বিশেষ শ্রেণির ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ