ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আমাদের জনপ্রিয়তায় একটি দল অপপ্রচার করছে-কর্নেল (অব:) আব্দুল বাতেন


আপডেট সময় : ২০২৬-০১-২৮ ১৯:২৮:৫৯
আমাদের জনপ্রিয়তায় একটি দল অপপ্রচার করছে-কর্নেল (অব:) আব্দুল বাতেন আমাদের জনপ্রিয়তায় একটি দল অপপ্রচার করছে-কর্নেল (অব:) আব্দুল বাতেন
 
 
নিজস্ব প্রতিবেদক 
 
ঢাকা-১৬ আসনের ১১ দলের মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন বলেছেন, জামায়াত কখনো টাকা দিয়ে ভোট কেনে না বরং জনগণ ভালোবেসে তাদের ভোট দেয়। আমাদের বিরুদ্ধে এসব অভিযোগ পুরোপুরি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আসলে আমাদের জনপ্রিয়তায় একটি বড় দলের পক্ষ থেকে এসব অপপ্রচার করা হচ্ছে। তিনি দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সারাদেশেই দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করার আহবান জানান।
 
তিনি আজ রাজধানীর মিরপুরে একটি হোটেলে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা-১৬ আসন পরিচালক নাসির উদ্দিন, আসন সদস্য-সচিব আশরাফুল আলম, মহানগরী প্রচার সেলের সদস্য শাখাওয়াত হোসেন ও ইঞ্জিনিয়ার মিজানুর রহমান প্রমূখ।
 
 
আব্দুল বাতেন বলেন, ‘পল্লবী-রুপনগর এলাকায় বিভিন্ন সমস্যা রয়েছে। এরমধ্যে কিছু বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আমি নির্বাচিত হলে এসব সমস্যা সমাধান করবো- ইনশাআল্লাহ’। তিনি বলেন, আমার এখানে ভালো কোন শিক্ষা প্রতিষ্ঠান, ভালো হাসপাতালসহ উন্নত মানের ড্রেনেজ ব্যবস্থা নেই। ফলে মানুষ চরম ভোগান্তিতে জীবনযাপন করছে। আমি নির্বাচিত হলে এসব বিষয়ে কাজ করবো’।
 
তিনি আরো বলেন, ‘মিরপুরে দাঁড়িপাল্লার জোয়ার দেখে অনেকেরই মন খারাপ। তারা আমাদের নিয়ে নানান প্রপাগান্ডা প্রচার করছে। ভোটরা জানে জামায়াত ইসলামের আর্দশ কেমন। মূলত, সারাদেশেই জামায়াতের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তাই এবার দাঁড়িপাল্লার বিজয় কেউ রোধ করতে পারবে না। তিনি অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সকলকে ময়দানে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ