ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নকলায় জামায়াতের উঠান বৈঠকের প্যান্ডেল খুলে নিলো বিএনপি নেতা


আপডেট সময় : ২০২৬-০১-২৮ ১৭:৪৫:৩৮
নকলায় জামায়াতের উঠান বৈঠকের প্যান্ডেল খুলে নিলো বিএনপি নেতা নকলায় জামায়াতের উঠান বৈঠকের প্যান্ডেল খুলে নিলো বিএনপি নেতা
 
 
 
শেরপুর প্রতিনিধিঃ
 
শেরপুরের নকলায় জামায়াত এমপি প্রার্থীর উঠান বৈঠকের প্যান্ডেল খুলে নিয়ে উঠোন বৈঠক না করার হুমকি দেন বিএনপি নেতা। 
 
নকলা উপজেলার ৮নং চর অষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা দক্ষিণ পাড়া ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি বজলু খা দাড়িপাল্লার এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপির নির্বাচনী উঠান বৈঠকের প্যান্ডেল খুলে নিয়ে এলাকাবাসীকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। উক্ত উঠান বৈঠকে উপস্থিত হয়ে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন মু. গোলাম কিবরিয়া ভিপি।
 
 
 
স্থানীয় জামায়াত নেতৃবৃন্দরা জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উঠান বৈঠক এর স্থান নির্ধারণ করে প্যান্ডেল করার সময় তাদের বাধাগ্রস্ত করে। তার দেওয়া বাধা উপেক্ষা করে স্থানীয় নেতৃবৃন্দ উক্ত উঠান বৈঠক প্রস্তুত করার প্রাক্কালে জায়গার মালিকসহ সবাইকে হুমকি দেয়। পরে উক্ত ঘটনায় উপস্থিত হয়ে জামায়াত মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি তার বক্তব্যে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
 
 
স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ এই ঘটনার প্রতিবাদ জানিয়ে উপযুক্ত বিচার দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ