ঢাকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্পে কেপে উঠলো ঠাকুরগাও ৩.৪মাত্রায় অনুভূত


আপডেট সময় : ২০২৬-০১-২৭ ১৫:৪২:৩৪
ভূমিকম্পে কেপে উঠলো ঠাকুরগাও ৩.৪মাত্রায় অনুভূত ভূমিকম্পে কেপে উঠলো ঠাকুরগাও ৩.৪মাত্রায় অনুভূত
সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি; ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলায় রবিবার সকালে (২৫ জানুয়ারী) সকাল ৮টা ৩৪মিনিটে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ঠাকুরগাঁওয়ের ৩৩ কিলোমিটার পূর্বে ৩ দশমিক ৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্প হয়েছে। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা এখনো নিরূপণ করা যায়নি। যদিও ধারণা করা হচ্ছে এটি অগভীর ভূমিকম্প ছিল। এছাড়া বেশিরভাগ মানুষ এটি অনুভব করেননি বলে জানিয়েছে তারা। এর আগে গত ৫ জানুয়ারি সিলেট ও আশপাশের এলাকায় ভোররাতে ভূমিকম্প অনুভূত হয়। ওইদিন ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ভূকম্পন অনুভব করার কথা জানান।হরিপুর উপজেলা সহ রানীশংকৈল উপজেলার শিবদিঘি, বন্দর, মীরডাঙ্গী, নেকমরদ, সহ বিভিন্ন এলাকা সহ পাশ্ববর্তী উপজেলা পীরগঞ্জে কিছু কিছু জায়গায় কম্পন অনুভূত হয়েছে বলে খরব পাওয়া গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে কোন ক্ষয়ক্ষতির খবরা খবর পাওয়া যায়নি

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ