কাউখালীতে পিরোজপুর ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন
আপডেট সময় :
২০২৬-০১-২৭ ১৫:১২:৩৫
কাউখালীতে পিরোজপুর ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন
কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে শনিবার সন্ধ্যার পরে উপজেলার দক্ষিণ বাজারে প্রতিটি দোকানে দোকানে গিয়ে গণসংযোগ ও কুশল বিনিময় করেন পিরোজপুর ২ আসনের (কাউখালী ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন। এ সময় তার সাথে ছিলেন, কাউখালী উপজেলা বিএনপি'র সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এইচ দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক সহ নেতৃবৃন্দ।
বিএনপি'র প্রার্থী ব্যবসায়ীদের সুখ-দুঃখের কথা শুনেন এবং বিভিন্ন সমস্যার সমাধান করার আশ্বাস প্রদান করেন। আহমেদ মঞ্জুর সুমন গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন এবং তিনি বলেন, তিনি নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গঠন করবেন। ব্যবসায়ীরা স্বাধীনভাবে ব্যবসা-বাণিজ্য করতে পারবে। তিনি আরো বলেন রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সফল করার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক ও উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ধানের শীষের পক্ষে ভোট দিয়ে সরকার গঠনের সকলের ভূমিকা রাখতে হবে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স