ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​নান্দাইল ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরীর বক্তব্য শোনে অঝরে কাঁদলেন ত্যাগী নেতা কর্মীরা


আপডেট সময় : ২০২৬-০১-২৭ ০২:০৬:৩৮
​নান্দাইল ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরীর বক্তব্য শোনে অঝরে কাঁদলেন ত্যাগী নেতা কর্মীরা ​নান্দাইল ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরীর বক্তব্য শোনে অঝরে কাঁদলেন ত্যাগী নেতা কর্মীরা

নিজস্ব প্রতিবেদক- তৌহিদুল ইসলাম সরকার

ময়মনসিংহ- নান্দাইলে আজ ২৪ জানুয়ারি শনিবার বিকাল ৪ ঘঠিকায়- মরহুম খুররম খান চৌধুরী বাড়ির মাঠে- স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরীর কর্মী সমাবেশ অনুষ্টিত হয়।  

কর্মী সমাবেশ শুরু হওয়ার আগেই- স্বামীর কবর এর পাশে গিয়ে মোনাজাত করেন-স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরী।

এ কর্মী সমাবেশে হাজার হাজার নেতা কর্মীর সমাগম ঘটে। পবিত্র কুরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে কর্মী সমাবেশের আলোচনা শুরু হয়।  

শুরুতেই ফুলের তোড়া দিয়ে- স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরীকে বরণ করে নেন সাবেক মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল ও আর অনেকেই।

এ সময় কর্মী সমাবেশে সঞ্চালন করেন- নান্দাইল উপজেলা বিএনপির নেতা আবুল কালাম আজাদ ও সেচ্ছাসেবক দলের নেতা টিপু, সমাবেশে উপস্থিত ছিলেন- মেজর জেনারেল আনোয়ারুল মোমেন।

এ সময় বক্তব্য রাখেন- সাবেক মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, বক্তব্যে তিনি বলেন- আমরা নান্দাইলের জনগনকে নিয়ে জয় নিয়েই ঘরে ফিরব ইনশাআল্লাহ।  

ভার্চুয়াল বক্তব্য রাখেন- মরহুম খুররম চৌধুরীর একমাত্র পুত্র নাসের খান চৌধুরী তিনি বলেন- কাগজ জঠিলতার জন্য আমি আসতে পারছিনা- অচিরেই আপনাদের মাঝে আমি উপস্থিত হব। আজ দুঃখ হয় আমাদের পরিবারে এমন একজন সদস্য যার জন্ম হয়েছে- সাধারণ মানুষকে সে তুচ্ছ তাচ্ছিল্য করে এত অহংকার করে।

স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরীর বক্তব্য দিতে গিয়ে কেঁদে ফেলেন- অঝরে চোখের পানি ঝরে  এবং তখন দেখা যায় শত শত নেতা কর্মীরাও কেঁদে ফেলেন। তিনি বলেন- আপনারা আমার স্বামীর সাথে  ছিলেন- সাহেব আজ নেই- "আমাকে এবং  আমার ছেলে নাসেরকে ফেলে যাবেন না আপনারা আমার সন্তানের মত"।

আমি রাজনীতি পরিবারের মেয়ে আজ আমি নির্বাচন করতাম না শুধু আপনাদের চিন্তা করে নির্বাচন করছি- কারণ আপনারা যাতে অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত হবেন তাই বলে। আপনারা সকল মতভেদ ভুলে গিয়ে আমার পাশে থাকেন আমি আপনাদের কে ১ টি মডেল উপজেলা উপহার দিব  ইনশাআল্লাহ।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ