ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আচরণ বিধি লঙ্ঘনের দায়ে টাঙ্গাইল-২ আসনের হাত পাখার প্রার্থীকে অর্থদণ্ড


আপডেট সময় : ২০২৬-০১-২৬ ২০:২৮:৩৩
আচরণ বিধি লঙ্ঘনের দায়ে টাঙ্গাইল-২ আসনের হাত পাখার প্রার্থীকে অর্থদণ্ড আচরণ বিধি লঙ্ঘনের দায়ে টাঙ্গাইল-২ আসনের হাত পাখার প্রার্থীকে অর্থদণ্ড


মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মনোনীত  হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী হাফেজ মাওলানা মনোয়ার হোসেন সাগরকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


সোমবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলা বাসস্ট্যান্ড চত্বরে হাতপাখা প্রতীকের নির্বাচনী সমাবেশ চলাকালীন সময়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন। 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন বলেন- নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে সরকারি স্থাপনায় হাতপাখা প্রতীকের নির্বাচনী প্রচারণার কার্যালয় স্থাপন করার অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কোন প্রার্থী যদি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ