ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী আচরণবিধি তদারকিতে রাজস্থলী বাজারে মোবাইল কোর্ট অভিযান


আপডেট সময় : ২০২৬-০১-২৬ ১৬:১৬:৩০
নির্বাচনী আচরণবিধি তদারকিতে রাজস্থলী বাজারে মোবাইল কোর্ট অভিযান নির্বাচনী আচরণবিধি তদারকিতে রাজস্থলী বাজারে মোবাইল কোর্ট অভিযান
মোঃ আইয়ুব চৌধুরী, রাজস্থলী (রাঙামাটি):
 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচারণা কার্যক্রম ও নির্বাচনী আচরণবিধি তদারকির অংশ হিসেবে রাজস্থলীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
 
রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় রাজস্থলী বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কঙ্কনা প্রভা।
 
অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজারের বিভিন্ন স্থানে প্রার্থীদের টাঙানো ব্যানার, পোস্টার এবং বিতরণকৃত লিফলেট নির্বাচন কমিশন নির্ধারিত বিধি অনুযায়ী হয়েছে কি না তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রার্থী ও সমর্থকদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার বিষয়ে সতর্ক করেন।
 
বাজার পরিদর্শনের পাশাপাশি তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালান এবং লিফলেট বিতরণ করেন। এসময় তিনি ভোটারদের নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
 
মোবাইল কোর্ট পরিচালনাকালে রাজস্থলী থানার এসআই মোঃ হাফিজ, উপজেলা নির্বাহী কার্যালয়ের সিএ মোঃ জাহাঙ্গীর হোসেনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
 


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ