মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি :
নেত্রকোণার মোহনগঞ্জে জামায়াতে যোগদান করেছেন ইসলামী আন্দোলনের মোহনগঞ্জ উপজেলা সেক্ট্রেটারী হাফেজ জোনায়েদ আহমেদ সহ বেশ কিছু নেতাকর্মী।
রোববার রাত ৮ টায় মোহনগঞ্জ জামায়াতের উপজেলা কার্যালয়ে জামায়াতের নেত্রকোণা জেলা সেক্রেটারি অধ্যাপক বদরুল আমিন, নেত্রকোনা ৪ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার,ও মোহনগঞ্জ উপজেলা সভাপতি কাজী মোফাজ্জল হোসেন সবুজ এর বরাবর আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন।
এ সময় ইসলামী আন্দোলনের সেক্ট্রেটারী সহ নেতাকর্মীদের ফুল দিয়ে ও গলায় ফুলের মালা পরিয়ে বরণ করেন জামায়াতে ইসলাম।
যোগদানকারীদের মধ্যে সেক্ট্রেটারী ছাড়াও আরও উল্লেখযোগ্য উপজেলা প্রচার সম্পাদক হাফেজ ইসমাইল, মাঘান সিয়াধার ইউনিয়ন সভাপতি হাফেজ উসমানগণী, উপজেলা সদস্য পলাশ মিয়া, মিজানুর রহমান, হাফেজ মোঃ শিবলী, আনোয়ার হোসেন, মো: সুলান মিয়া,আবুল কাসেম, রবিউল ইসলাম, তামজিদ হোসেন, মোফাজ্জল হোসেন, আমিনুল ইসলাম, শিব্বির তালুকদার, তুহিন মিয়া,মোহাম্মদ আবদুল্লাহ,আওলাদ হোসেন প্রমুখ।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোহনগঞ্জ উপজেলা জামায়াতের নাইবে আমির এটি এম হামিদ উল্লাহ তালুকদার, সেক্রেটারি জায়েদ হাসন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
যোগদান শেষে অধ্যাপক আল হেলাল তালুকদার বলেন, সদ্য যোগদানকৃত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একসাথে কাজ করবেন। তিনি আর-ও বলেন, ইসলামী আন্দোলনের সেক্ট্রেটারী সহ নেতৃবৃন্দ যোগ দেওয়ায় মোহনগঞ্জ জামায়াতের কার্যক্রম আরও গতিশীল হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে সবাই একসাথে দাঁড়িপাল্লায় ভোট চাইবেন। ১২ ফেব্রুয়ারী নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করতে সবাইকে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করতে হবে।