ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে ধানের শীষের পক্ষে ছাত্রদলের বিশাল মিছিল,


আপডেট সময় : ২০২৬-০১-২৬ ১২:৪৪:৫৮
বাউফলে ধানের শীষের পক্ষে ছাত্রদলের বিশাল মিছিল, বাউফলে ধানের শীষের পক্ষে ছাত্রদলের বিশাল মিছিল,
 
মোঃ ইমরান হোসাইন বাউফল পটুয়াখালী প্রতিনিধি:
 
নবনির্বাচিত বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ আব্দুল্লাহ আল ফাহাদ ও সাধারণ সম্পাদক শরীয়ত উল্লাহ সৈকতের নেতৃত্বে ধানের শীষের পক্ষে বাউফল পৌর শহরে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 
মিছিলে বিশেষভাবে অংশ নেন সাবেক সংসদ সদস্যের পুত্র রাইয়ান আকাশ তালুকদার। এসময় বাউফল উপজেলার ১৫টি ইউনিয়ন, বাউফল পৌরসভার ৯টি ওয়ার্ডসহ উপজেলাধীন বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের প্রায় দুই সহস্রাধিক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।
 
মিছিলটি বাউফল সরকারি ডিগ্রি কলেজ থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাবেক এমপির বাসভবন সংলগ্ন দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
 
মিছিল শেষে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব শহিদুল আলম তালুকদার নবনির্বাচিত বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
 
এসময় উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ