ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীর সমাবেশ মঞ্চে তারেক রহমান


আপডেট সময় : ২০২৬-০১-২৫ ২০:৩২:৫৩
ফেনীর সমাবেশ মঞ্চে তারেক রহমান ফেনীর সমাবেশ মঞ্চে তারেক রহমান
 
নিজস্ব প্রতিবেদকঃ
 
ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভার মঞ্চে উঠেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে তিনি মঞ্চে উঠলে তাকে অভ্যর্থনা জানায় জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।
 
সমাবেশ মঞ্চে জেলার তিনটি আসনে ধানের শীষের প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু (ফেনী-৩), চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদিন ভিপি (ফেনী-২) ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু (ফেনী-১) সহ নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার ১২টি আসনের বিএনপি প্রার্থীরা উপস্থিত রয়েছেন।
 
 
ফেনী-৩ এর আবদুল আউয়াল মিন্টু, ফেনী-২ এর অধ্যাপক জয়নাল আবদীন ভিপি, নোয়াখালী-২ এর জয়নাল আবদীন ফারুক, লক্ষীপুর-৩ এর শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, লক্ষীপুর-২ এর আবুল খায়ের ভূঁইয়া, লক্ষীপুর-৪ এর আশরাফ উদ্দিন নিজাম, লক্ষীপুর-১ এর শাহাদাত হোসেন সেলিম, নোয়াখালী-১ এর ব্যারিষ্ট্রার মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-৫ ফখরুল ইসলাম, লক্ষীপুর জেলা সাধারন সম্পাদক সাহাব উদ্দিন সাবু, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, স্বাস্থ্য সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু, সহ-গ্রাম সরকার সম্পাদক বেলাল আহমেদ, সদস্য আবদুল লতিফ জনি, জালাল উদ্দিন মজুমদার, মামুনুর রশিদ মামুন, এডভোকেট মেজবাহ উদ্দিন খান, শাহেনা আক্তার শানু, আবু তালেব, মশিউর রহমান বিপ্লব, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, নোয়াখালী জেলা বিএনপির সভাপতও মাহবুব আলমগরীর আলো, ফেনী জেলা যুগ্ম-আহবায়ক গাজী হাবিব উল্যাহ নাবিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা সভাপতি ফজলুর রহমান বকুল বক্তব্য রেখেছেন।
 
দলীয় নেতাকর্মীরা জানান, ফেনী পাইলট মাঠে তারেক রহমানের এটি প্রথম সমাবেশ। এর আগে পৈত্রিক জেলায় এ মাঠে তার মা খালেদা জিয়ার জনসভা হয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ প্রায় দুই দশক পর নানার বাড়ির জেলায় রাজনৈতিক সফরে ফেনী এসেছেন তারেক রহমান। তার আগমনে সর্বস্তরের নেতাকর্মীরা মাঠে মুহুর্মুহু শ্লোগান ও উচ্ছ্বাসে মেতে উঠে। তিনি দুই হাত নাড়িয়ে নেতাকর্মীদের অভ্যর্থনার জবাব দেন। জনসভাস্থলসহ শহরের বিভিন্ন সড়কে ব্যানার-ফেস্টুন শোভা পাচ্ছে। জনসভা ঘিরে দুপুর থেকে জেলার বিভিন্ন ওয়ার্ড, উপজেলা, আশপাশের তিন জেলা থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল সহকারে লোকজন সমাবেশস্থলে আসতে শুরু করে।
 
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু দৈনিক বর্তমান বাংলা বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের মধ্যে উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এই জনসভা হবে ঐতিহাসিক।
 
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, জনসভায় লক্ষাধিক লোকের সমাগম হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ