ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নবীগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সিমি কিবরিয়া


আপডেট সময় : ২০২৬-০১-২৩ ২২:৩০:২১
নবীগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সিমি কিবরিয়া নবীগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সিমি কিবরিয়া


হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ প্রেসক্লাবে ধানের শীষের প্রার্থী ড. রেজা কিবরিয়ার সহধর্মিণী সিমি কিবরিয়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। শুক্রবার দুপুরে প্রেসক্লাবে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি আসন্ন নির্বাচনে তার স্বামীকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।


মতবিনিময়কালে সিমি কিবরিয়া বলেন, ড. রেজা কিবরিয়া দীর্ঘদিন ধরে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি বিশ্বাস করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে। এজন্য সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা অত্যন্ত জরুরি।


তিনি আরও বলেন, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং গণতন্ত্রের স্বার্থে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা জনগণের সামনে প্রকৃত চিত্র তুলে ধরবেন-এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। এ সময় প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ