ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের নগরকান্দায় প্রায় ২১ লক্ষ টাকা মূল্যমানের ৬৯৮৫ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০


আপডেট সময় : ২০২৬-০১-২৩ ২১:২৫:৫৭
ফরিদপুরের নগরকান্দায় প্রায় ২১ লক্ষ টাকা মূল্যমানের ৬৯৮৫ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ফরিদপুরের নগরকান্দায় প্রায় ২১ লক্ষ টাকা মূল্যমানের ৬৯৮৫ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০
নিজস্ব প্রতিবেদক
 
 
ফরিদপুরের নগরকান্দায় প্রায় ২১ লক্ষ টাকা মূল্যমানের ৬৯৮৫ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

 র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ২২/০১/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৫.০৫ ঘটিকার সময় র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ মাদক চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

অদ্য ২২/০১/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৫.০৫ ঘটিকার সময় র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন জয়বংলা রেলক্রসিং এর পশ্চিম পাশে ঢাকা টু গোপালগঞ্জগামী মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম পরিচালনা করার সময় দোলা পরিবহনের একটি বাস হতে আনুমানিক ২০,৯৫,৫০০/- (বিশ লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশত) টাকা মূল্যমানের মোট ৬৯৮৫ (ছয় হাজার নয়শত পঁচাশি) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের নাম ১। মোঃ নাঈম সরকার (২৪), পিতা- মোঃ ফাইজুল সরদার, সাং- মাহমুদকান্দা ও ২। মোঃ সরিফুল ইসলাম (২৩), পিতা- মোঃ বদরুজ্জামান, সাং- মাটিভাঙ্গা, উভয় থানা-নাজিরপুর, জেলা- পিরোজপুর বলে জানা যায়।

 প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে অভিনব পন্থায় দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামি মোঃ সরিফুল ইসলাম (২৩) এর বিরুদ্ধে মাদক আইনের ০১ টি মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ফরিদপুর জেলার নগরকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ