ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রদ্ধেয় বাবার কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন হাতপাখার প্রার্থী একরামুল হক ভূঁইয়া


আপডেট সময় : ২০২৬-০১-২৩ ০১:০১:২৭
শ্রদ্ধেয় বাবার কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন হাতপাখার প্রার্থী একরামুল হক ভূঁইয়া শ্রদ্ধেয় বাবার কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন হাতপাখার প্রার্থী একরামুল হক ভূঁইয়া
জাহিদ হাসান চৌধুরী; ফেনী জেলা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেনী-২ আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা একরামুল হক ভূঁইয়া। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের পশ্চিম দৌলতপুর এলাকার ছালামত উল্যাহ ভূঞা বাড়ির পারিবারিক কবরস্থানে তার বাবা মৌলভী আবদুল হাইয়ের কবর জিয়ারত ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শুরু করেন। এরপর একরামুল হক নিজ এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী গণসংযোগ শুরু করেন।গণসংযোগকালে তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে লিফলেট তুলে দেন। এসময় তিনি বলেন, জনগণের সেবা করার লক্ষ্য নিয়ে তিনি মাঠে নেমেছেন এবং হাতপাখার জয় নিশ্চিত করতে ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন। এরপর স্থানীয় সোমবারিয়া বাজারে হাতপাখা প্রতীকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন মাওলানা একরামুল হক ভূঁইয়া।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ