ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়া বিএনপির ৫৯ কেন্দ্রে আনন্দ মিছিল


আপডেট সময় : ২০২৬-০১-২২ ২২:১১:১৩
ব্রাহ্মণপাড়া বিএনপির ৫৯ কেন্দ্রে আনন্দ মিছিল ব্রাহ্মণপাড়া বিএনপির ৫৯ কেন্দ্রে আনন্দ মিছিল
মোঃ অপু খান চৌধুরী।। 
 
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -৫ থেকে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণপাড়া ৫৯ কেন্দ্রে বিকেল ৪ টা থেকে বিভিন্ন ওয়ার্ডে নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন। ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নে বিএনপির পক্ষে মিছিলের নেতৃত্ব দেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ভিপি সরকার জহিরুল হক মিঠুন ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম এবং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট কামাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক করির হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোঃ বাকি, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এডভোকেট আবদুল্লাহ আল মামুন,উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক সুমন, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া অপু,সাবেক ছাত্র দলের নেতা এমদাদ হোসেন সবুজ, স্বেচ্ছাসেবক দলের নেতা মনির হোসেন, জামাল হোসেন রেজভী, অন্য দিকে সাহেবাবাদ ইউনিয়নে অন্য একটি আনন্দ মিছিল করেন উক্ত মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী আমানত খান,ছাত্র বিষয়ক সম্পাদক হাজী জাকির খান সম্রাট, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু ইউসুফ বাবুল,যুবদলের নেতা সায়েদুল হক সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ যে কুমিল্লা -৫ (বুড়িচং - ব্রাহ্মণপাড়া) আসনে আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে হাজী জসিম উদ্দিন জসিমকে বিজয় করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সকল নেতাকর্মীদের আহ্বান জানান নেতৃবৃন্দরা।  বুড়িচং -ব্রাহ্মণপাড়া ১৪২ কেন্দ্র একটা যোগে এ আনন্দ মিছিল করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
 

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ