ঢাকা , সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ , ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় মুদি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এলাকাবাসীর প্রতিবাদ


আপডেট সময় : ২০২৬-০১-২২ ০১:৪০:০৯
ব্রাহ্মণপাড়ায় মুদি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এলাকাবাসীর প্রতিবাদ ব্রাহ্মণপাড়ায় মুদি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এলাকাবাসীর প্রতিবাদ
 
মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে এক মুদি ও চা দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোকান মালিকসহ তার পিতাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
 
এ ব্যাপারে ভুক্তভোগী মো. শাহআলম (৬৫) ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্তরা হলেন মিজান (৩৫), আক্তার মিয়া (৪৫), মনির হোসেন (৫০), বাবু মিয়া (২০), আলমগীর মিয়া (৫০), মোঃ ইমন মিয়া (৩৫), মোঃ শফিক ইসলাম (৪০), মোঃ কবির হোসেন (৪০), হান্নান মিয়া (২৬), মোঃ আব্দু মিয়া (৫০), সুরুজ মিয়া(৫৫) এবং রিয়াদ (২৫)।
 
অভিযোগ সূত্রে ও ভুক্তভোগী মোঃ শাহআলম
 জানান, আমার ছেলে মোঃ আল আমিন দক্ষিণ শশীদল এলাকার সেনের বাজারে দীর্ঘদিন ধরে মুদি ও চা দোকান পরিচালনা করে আসছেন। পূর্ব থেকে অভিযুক্ত কয়েকজনের সাথে বিরোধ চলে আসছিল।
 
 গত ২৭ ডিসেম্বর সকাল আনুমানিক ৮টার দিকে মো. মিজান, আক্তার মিয়া, মনির হোসেন ও বাবু মিয়াসহ কয়েকজন দা ও লাঠিসোঁটা নিয়ে আল আমিনের দোকানে অতর্কিত হামলা চালায়। এতে আল আমিন গুরুতর আহত হন। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে শাহআলমকেও দা দিয়ে কোপ মারার চেষ্টা করা হয়, এতে তার ডান হাতের আঙুলে রক্তাক্ত জখম হয়। এ সময় দোকান ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হয়।
 
পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আপোষ মীমাংসার আশ্বাস দিলেও অভিযুক্তরা তা মানেনি বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এরপর গত ১৮ জানুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে অভিযুক্তরা অজ্ঞাতনামা আরও ১০/১২ জনকে সঙ্গে নিয়ে আবারও আল আমিনের দোকানে হামলা চালায়। এ সময় আল আমিনকে মারধর করে দোকান থেকে বের করে দেওয়া হয় এবং দোকানের মুদি মালামাল লুট করে নিয়ে যায়।

 এতে প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট এবং দোকান ভাঙচুরে আরও প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়া ক্যাশ বাক্সে থাকা নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়। এ বিষয়ে ভুক্তভোগী মো. শাহআলম ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আলামিনকে মারধর ও দোকানের ভাঙচুরকারী অভিযুক্তদের বিচারের দাবীতে গত ২০ জানুয়ারী এলাকাবাসী শশীদল এলাকার প্রতিবাদ ও বিভিন্ন সড়কে মিছিল করেছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ