ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট-৬ : বিএনপির প্রার্থী এমরান আহমদ চৌধুরীকে দলের মনোনয়ন প্রত্যাশী সবার একযোগে সমর্থন


আপডেট সময় : ২০২৬-০১-২২ ০১:১৮:১২
সিলেট-৬ : বিএনপির প্রার্থী এমরান আহমদ চৌধুরীকে দলের মনোনয়ন প্রত্যাশী সবার একযোগে সমর্থন সিলেট-৬ : বিএনপির প্রার্থী এমরান আহমদ চৌধুরীকে দলের মনোনয়ন প্রত্যাশী সবার একযোগে সমর্থন
নিজস্ব প্রতিবেদক
 
 
 

সিলেট-৬ (গোলাপগগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে দলের মনোনয়প্রত্যাশী সবাই আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) বিকালে সিলেট মহানগরের কুমারপাড়াস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সমর্থন জানান।
সংবাদ সম্মেলনে প্রথমে বক্তব্য রাখেন সিলেট-৬ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

তিনি বলেন- আমি প্রথমেই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। কৃতজ্ঞতা জানাচ্ছি আমার অভিভাবক মরহুমা খালেদা জিয়া ও দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের প্রতি, যারা মনোনয়ন দিয়ে আমাকে মানুষের একেবারে কাছে যাওয়ার, সেবা করার সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা আজ এখানে এসে আমাকে ধন্য করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসন থেকে আমার সহযোদ্ধা ও শ্রদ্ধেয় অনেকেই দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দল আমার হাতে ধানের শীষ তুলে দিয়েছে। কিন্তু যারা প্রত্যাশী ছিলেন, তারা সবাই যোগ্য- আমার আপনজন। দলের স্বার্থে আমাদের মাঝে মূলত কোনো বিভেদ নেই, সবাই আমার অুনরোধে এখানে এসে সেটি আবারও প্রমাণ করলেন।

আজ এই অনুষ্ঠান গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি গুরুত্বপূর্ণ ম্যাসেজ দিচ্ছে, এই দুই উপজেলায় আমরা সবাই ঐক্যবদ্ধ। আমদের ঐক্য অটুট রেখেই আমরা সিলেট-৬ আসনে ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশা আল্লাহ।



সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার শাহরিয়ার হেসেন চৌধুরী, কেন্দ্রীয় জাসাসের আহবায়ক হেলালা খাঁন, সিলেট জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও সিলেট জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরী, সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার কন্যা সৈয়দা আদিবা হোসেন, বিএনপির সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মরহুম কমর উদ্দিনের কন্যা সাবিনা খাঁন পপি।

তারা বলেন- দল যার হাতে ধানের শীষ তুলে দিয়েছে আমরা তার পক্ষে। আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই। গোলাপগঞ্জ-বিয়ানীবজারের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীর প্রতি আহ্বান, অ্যাড. এমরান আহমদ চৌধুরীর জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করুন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ