ঢাকা , সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ , ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নগরীতে রাতে আরএমপি কমিশনারের আকস্মিক পরিদর্শন, সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়


আপডেট সময় : ২০২৬-০১-২১ ২২:৫০:৩৫
নগরীতে রাতে আরএমপি কমিশনারের আকস্মিক পরিদর্শন, সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় নগরীতে রাতে আরএমপি কমিশনারের আকস্মিক পরিদর্শন, সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়
 
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :


রাজশাহী নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে মঙ্গলবার রাতে রাজশাহী মহানগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোঃ জিল্লুর রহমান। এ সময় তিনি আকস্মিকভাবে বিভিন্ন চেকপোস্ট ও টহল পুলিশের কার্যক্রম তদারকি করেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
 
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতভর পুলিশ কমিশনার নগরীর গুরুত্বপূর্ণ মোড়, জনসমাগমস্থল এবং বিভিন্ন থানা এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি কর্তব্যরত পুলিশ সদস্যদের ডিউটি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। তিনি পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন এবং জনগণের সঙ্গে মানবিক আচরণের নির্দেশ দেন।
 
পরিদর্শনের এক পর্যায়ে পুলিশ কমিশনার সাধারণ পথচারী, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তিনি নগরীর বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তাদের মতামত শোনেন এবং কোনো ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে কিনা, সে বিষয়ে খোঁজখবর নেন।
 
মতবিনিময়কালে পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মহানগরীকে নিরাপদ রাখতে পুলিশ সর্বদা সচেষ্ট। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। পুলিশকে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে। তিনি নগরবাসীকে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড নজরে এলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর আহ্বান জানান।
 
সাধারণ মানুষ পুলিশ কমিশনারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। রাতে পুলিশের এমন তৎপরতা ও শীর্ষ কর্মকর্তার সরাসরি উপস্থিতি তাদের মনে স্বস্তি ও নিরাপত্তা বোধ জাগিয়েছে বলে জানান উপস্থিত নগরবাসী।#

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ