ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জোটের নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হল। দলটির মনোনীত প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ পেয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী।