ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামের চিলমারীতে "ভাসমান তেল ডিপো" পুনরায় চালু ও স্থায়ীকরণের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি


আপডেট সময় : ২০২৬-০১-২০ ১১:১৭:৪৭
কুড়িগ্রামের চিলমারীতে "ভাসমান তেল ডিপো" পুনরায় চালু ও স্থায়ীকরণের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি কুড়িগ্রামের চিলমারীতে "ভাসমান তেল ডিপো" পুনরায় চালু ও স্থায়ীকরণের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ইং ১২:০১ এএম.
 
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় ভাসমান তেল ডিপো পুনরায় চালু ও স্থায়ী করার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৯ জানুয়ারি ) দিনব্যাপী উপজেলা পরিষদ গেট সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
 
রংপুর বিভাগ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ গণস্বাক্ষর কর্মসূচি বেলা ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে। এতে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
 
গণস্বাক্ষর কর্মসূচিতে উপস্থিত ছিলেন রংপুর বিভাগ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল হক, সহসভাপতি সাহেদ আলী, প্রচার সম্পাদক আজাদ মিয়া, কোষাধ্যক্ষ সুলতান মাহমুদ বাচ্চু, মমিনুল ইসলাম, উপদেষ্টা অধ্যাপক আবু হানিফাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 
আয়োজকেরা জানান, ১৯৮৯ সাল থেকে চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরে যমুনা ও মেঘনা নামে দুটি ভাসমান তেল ডিপো দীর্ঘদিন ধরে জ্বালানি তেল সরবরাহ করে আসছিল। এসব ডিপোর মাধ্যমে স্থানীয় কৃষি, পরিবহন ও শিল্পখাতের জ্বালানি চাহিদা পূরণ হতো।
 
তবে নদীর নাব্যতা সংকটের অজুহাতে গত ছয় বছর ধরে ডিপো দুটিতে তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এর ফলে চিলমারীসহ আশপাশের এলাকায় জ্বালানি সংকট দেখা দিয়েছে। আসন্ন বোরো মৌসুমে কৃষিকাজে মারাত্মক জ্বালানি সংকট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা।
 
গণস্বাক্ষর কর্মসূচি থেকে দ্রুত ভাসমান তেল ডিপো পুনরায় চালু ও স্থায়ী ব্যবস্থাপনার দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন শ্রমিক নেতারা।কুড়িগ্রামের চিলমারীতে "ভাসমান তেল ডিপো" পুনরায় চালু ও স্থায়ীকরণের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি
 
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ