এনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, আগামী ২২ জানুয়ারি দীর্ঘ প্রায় দুই দশক পর পূণ্যভূমিতে আসছেন ও বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান। এই দিন সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সিলেটবাসী অধীর আগ্রহে এই দিনের অপেক্ষায় রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে যাচ্ছেন সিলেট থেকে। সিলেটের শাহজালাল মাজার ও শাহপরান মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে। এই দিন সিলেট নগরীতে তিল ধারনের ঠাঁই থাকবে না। পুরো নগরী লোকে লোকারণ্য হয়ে যাবে। তাই আগামী ২২ জানুয়ারী ইতিহাসের স্বাক্ষী হতে সিলেটবাসীর প্রতি আহবান জানাই।