ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোন প্রকার চাঁদাবাজ ও মাদকসন্ত্রাসের দায় বিএনপি নেবেনা,শেখ মোঃ আব্দুল্লাহ


আপডেট সময় : ২০২৬-০১-১৯ ১৭:৫৮:২৭
কোন প্রকার চাঁদাবাজ ও মাদকসন্ত্রাসের দায় বিএনপি নেবেনা,শেখ মোঃ আব্দুল্লাহ কোন প্রকার চাঁদাবাজ ও মাদকসন্ত্রাসের দায় বিএনপি নেবেনা,শেখ মোঃ আব্দুল্লাহ
 
নাদিম হায়দার,স্টাফ রিপোর্টার
 
মুন্সীগঞ্জের সিরাজদিখানে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী,গণতান্ত্রিক আন্দোলনের পথিক এবং বিএনপির চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী, বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
 
গতকাল সোমবার ১৯ জানুয়ারি দুপুরে সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নে   
কুসুমপুর গ্রামবাসীর আয়োজনে কুসুমপুর জাগরণী সংসদ খেলার মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 
এসনয় ইছাপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল চৌধুরীর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরেন,সাধারণ সম্পাদক এম হায়দার আলী,সাবেক সদস্য সচিব আলী আনসার মোল্লা।
 
আরোও উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের 
আহবায়ক ইয়াসিন সুমন, সদস্য সচিব শাহাদাত শিকদার,আহবায়ক সদস্য এ কে এম রাতুল,ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেন, সাবেক সভাপতি কাজী কামরুজ্জামান লিপু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইছাপুরা ইউনিয়ন বিএনপির
কোষাধ্যক্ষ মোঃ আমির আলী। 
 
এছাড়াও ইছাপুরা ইউনিয়ন ৯ টি ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
 
এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও আলোচনা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ