ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু


আপডেট সময় : ২০২৬-০১-১৭ ২১:০২:৩০
সুন্দরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু সুন্দরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু


গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে পানিতে ডুবে কাওসার মিয়া (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।


শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ বোয়ালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাওসার মিয়া ওই গ্রামের ব্যবসায়ী সুমন মিয়ার ছেলে।


স্থানীয়রা জানায়, দুপুরে কাওসার বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। খেলা শেষে অন্য শিশুরা দৌড়ে বাড়ির পাশের পুকুরপাড়ে চলে গেলেও কাওসার উঠানেই ছিল। কিছুক্ষণ পর উঠানে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটির মা পুকুরপাড়ে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় কাওসারকে দেখতে পান।


তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে দ্রুত গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।


শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম মুকুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী কাওসার মিয়া নামের এক শিশু মারা গেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ