সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি;
আসমানিরে দেখতে যদি তোমরা সবি চাও রহিম উদ্দির ছোট্ট বাড়ি রসুল পুরে যাও বাড়িতো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি একটু খানি হাওয়া দিলে গড়িয়ে পড়ে পানি, পল্লী কবি জসিমউদ্দিনের এই কবিতার সাথে মিল রয়েছে মৌসুমি বেগমের জীবনে
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৬নং ভাতুড়িয়া ইউনিয়নের চাপাসার খেড়বাড়ির বাসিন্দা মৌসুমি বেগম (২৫)খুব কষ্টে দিন যাপন করছেন তিনি ছোট একটি ঘর তাও আবার নড়বড়ে, থাকেন মানুষের জমিতে কখনো রোদ বৃষ্টি অপেক্ষা করেই চলছেন জীবন সংগ্রাম।
দুই সন্তানের জননী মৌসুমি বেগম, কখনো খেয়ে না খেয়ে দিন অতিবাহিত করছেন। স্বামী সফিকুল ইসলাম দিন মুজুর হওয়ায় এই কনকনে শীতে বাহিরে কাজে যেতে পারছেনা , যদি কখনো কাজ পায় সেই দিন পেটে ভাত জুটে আর তা না হলে স্ত্রী সন্তানদের নিয়ে উপস থাকতে হয়। এই কনকনে শীতে যেখানে মানুষ ঘুমায় আরাম আলিসানে আর মৌসুমি বেগম স্বামী সন্তানদের নিয়ে ঘুমায় মাটিতেই।
সরেজমিন পরিদর্শন করলে তিনি জানান, আজ সারাদিন মুড়ি খেয়ে আছি, এই তীব্র শীতে কেউ আমাদের খোঁজ নেয়নি, পায়নি একটা কম্বল ও। খুব কষ্টে রাত পার করছি আমরা। তাই সুধি মহল এবং প্রশাসনের একটু পরিবারটির পাশে দ্বারালে, স্বস্তিতে পারি দিতে পারবে একটি নিঝুম রাত, হয়তো রাতের শেষে আবার হাসি ফুটবে উচ্চ বৃত্তবানদের একটু সহযোগিতায়।