ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নগরীতে নারীসহ ৮ জন মাদক কারবারী গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী
আপডেট সময় : ২০২৬-০১-১৫ ২১:৪৯:৪০
নগরীতে নারীসহ ৮ জন মাদক কারবারী গ্রেফতার নগরীতে নারীসহ ৮ জন মাদক কারবারী গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: 
রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে নারীসহ ৮জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতভর নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থকে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট, হেরোইন ও দেশীয় মদসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।


গ্রেফতারতরা হলো: মোছাঃ ময়না বেগম (৪০), মোঃ শাকিল (২০), মাবিয়া (৪২), মোঃ রাহাদ আহমেদ রাফি (২৯), মোঃ রাকিবুল ইসলাম জাহিদ (৩০), মোঃ আবুল কালাম আজাদ (৪০), মোঃ রাজা হোসেন (৩০) ও মোঃ রাকিব মিয়া (২৯)।


বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 


তিনি জানান, বুধবার ১৪ জানুয়ারি পুলিশের অভিযানে ৬১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ গ্রাম হেরোইন এবং ৩ হাজার মিলিলিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ৭ হাজার ৫০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।


জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছে। এ ব্যপারে গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ