হবিগঞ্জ বানিয়াচং উপজেলায় পরিত্যক্ত টিয়ার গ্যাস হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনী।
আপডেট সময় :
২০২৬-০১-১৪ ১৬:৩৪:১৪
হবিগঞ্জ বানিয়াচং উপজেলায় পরিত্যক্ত টিয়ার গ্যাস হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনী।
হবিগঞ্জ প্রতিনিধিঃ
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টা ২৬ মিনিটে বানিয়াচং উপজেলার ৩ নম্বর ইউনিয়নের শিলাপাঞ্জা গ্রামে ওমান প্রবাসী মো. মতিউর রহমানের বাড়ি থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী মো. মতিউর রহমানের বাড়িতে একটি পরিত্যক্ত টিয়ার গ্যাস হ্যান্ড গ্রেনেড (CCS-60) পড়ে থাকতে দেখে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন।
পরে তারা বিষয়টি দ্রুত বানিয়াচং আর্মি ক্যাম্পকে অবহিত করেন।
খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স