ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুস্থ ও অসহায় এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ


আপডেট সময় : ২০২৬-০১-১৩ ২৩:২৩:০০
দুস্থ ও অসহায় এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ দুস্থ ও অসহায় এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী 
 মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত
সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকায় অবস্থিত লয়লা হাফিজিয়া মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে গত ১২ জানুয়ারি ২০২৬ ইং শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানবিকতা ও সমাজকল্যাণে নিবেদিত সাহিত্য ও সামাজিক সংগঠন US-Bangla Global Association-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবী আফতাব চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংল্যান্ড প্রবাসী সমাজসেবক আলহাজ্ব শাহাব উদ্দিন।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুহেনা আক্তার হেনা, Founder Director, US-Bangla Global Association। সভাপতির বক্তব্যে তিনি বলেন,
“মানবতার সেবায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
প্রধান অতিথির বক্তব্যে আফতাব চৌধুরী বলেন,
 
“এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে এবং মানুষকে সামাজিক দায়বদ্ধতার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।”
এই মহতী কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব জুবায়ের আহমেদ ও সহ-সভাপতি জনাব নজরুল ইসলাম-সহ অন্যান্য নেতৃবৃন্দের আন্তরিক প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতা বিশেষভাবে প্রশংসনীয়।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ