ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বায়েকে উসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় জামায়াতের দোয়া মাহফিল


আপডেট সময় : ২০২৬-০১-১৩ ১৬:০০:০৯
বায়েকে উসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় জামায়াতের দোয়া মাহফিল বায়েকে উসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় জামায়াতের দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার বলেছেন, ভারতের সাংস্কৃতিক আগ্রাসনের কারণে আমাদের তরুণ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে।তাদের বাঁচাতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। 


তিনি ১২ জানুয়ারী রাত ৮টায় বায়েক বাজারে ১নং জামায়াতে ইসলামীর উদ্যোগে শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।



প্রবীণ ব্যক্তিত্ব মাষ্টার আ.বারীর সভাপতিত্বে ও বায়েক ইউনিয়নের নির্বাচন পরিচালক হুমায়ুন কবিরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা জামায়াতের নায়েবে আমীর শিবলী নোমানী, নাগরিক পার্টীর বি-বাড়ীয়া জেলার যুগ্ম সদস্য সচিব মামুন শরীফ বাতেন, বক্তব্য রাখেন ইউনিয়ন সভাপতি আলী আশরাফ,  সেক্রেটারি জহির উদ্দিন, ১ং ওয়ার্ড সভাপতি আল আমিন, সেক্রেটারি জয়নাল আবেদীন 
প্রমুখ। 


আতাউর রহমান সরকার বলেন, এদেশের তরুণ প্রজন্মসহ জনগণ ইনসাফ কায়েমের জন্য পরিবর্তন চায়।জামায়াতে ইসলামী হলো সেই আস্থাবাজন দল।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ