ঢাকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া


আপডেট সময় : ২০২৬-০১-১২ ২৩:২৮:০১
মির্জাগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মির্জাগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া
এস কে মিন্টু, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
 
পটুয়াখালীর মির্জাগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার ( ১২ জানুয়ারি) বিকাল ৪ টায় উপজেলার কাঠালতলীতে মাধবখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান, এয়ার ভাইস মার্শাল ( অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। 
 
মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহীন চৌধুরী পাশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. পলাশ হাওলাদারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু, সাবেক সভাপতি আলহাজ্ব মো. আশ্রাফ আলী হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু, সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদার, আমিনুল ইসলাম খোকন, আইয়ুব খান।
 
আরও বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজি, সদস্য প্রফেসর মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মনজু, সাংগঠনিক সম্পাদক সুজন সিকদার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, বিএনপি নেতা নূর হোসেন মৃধা, সাদিকুল ইসলাম হাসিব তালুকদার, মাধবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনির খন্দকার, পটুয়াখালী জেলা ওলামা দলের সাবেক সদস্য সচিব মো. ইত্তেজা হাসান, উপজেলা যুবদলের আহবায়ক গাজী রাশেদ সামস, সদস্য সচিব গাজী আতাউর রহমান প্রমুখ।
 
এছাড়াও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পকরেন, রিচালনা সৌদি আরবের জেদ্দা সিটি কর্পোরেশন মসজিদের ইমাম ও খতিব, বিখ্যাত ইসলামী বক্তা মুফতী মাওলানা আমিনুল ইসলাম আরেফী

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ