বদরগঞ্জে বিষাক্ত মদপান করে তিনজনের মৃত্যু।
আপডেট সময় :
২০২৬-০১-১২ ১৬:৫২:৪৭
বদরগঞ্জে বিষাক্ত মদপান করে তিনজনের মৃত্যু।
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর
রংপুরে বদরগঞ্জে রেকটিফাইড স্পিরিট বিষাক্ত (মদ) পান করে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার ১২ জানুয়ারি সকালে উপজেলা গোপালপুর ইউনিয়ন শ্যামপুর বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।মারা যাওয়া ব্যাক্তিরা হলেন, মো:সোহেল মিয়া (৩০) আলমগীর (৪০) জেন্দার আলী (৩০)। এদের মধ্যে জেন্দার আলী বাসা রংপুরে সদর এলাকার শ্যামপুর শাহপাড়া গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন থেকে শ্যামপুর বসন্তপুর এলাকার জয়নুল আবেদিন রেকটিফাইড স্পিরিট(মদ) বিক্রি করে আসছিলেন।রবিবার মারা যাওয়া তিনজন ব্যাক্তি জয়নুল আবেদিন কাছ থেকে মদ ক্রয় করে পান করলে সোমবার সকালে নিজ বাসায় তাদের মৃত্যু হয়। নাম প্রকাশ না করার শর্তে বসন্তপুর এলাকার তিনজন বাসিন্দা বলেন, জয়নুল এ ব্যাবসা করে অনেকদিন থেকে। কয়েকবার জেলে গিয়েছে। আবার জেল থেকে বের হয়ে এব্যবসায় জড়িয়ে পড়ে।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন, নিহত দুজনকে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রংপুর সদরথানার ওসি জানান, মারা যাওয়া ব্যাক্তি বাসা রংপুর সদর শাহপাড়া গ্রামে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স